ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

চাঁদপুরের ফরিদগঞ্জে অটো চালক শরিফ হোসেন দিপু (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ১২ নং চরদূখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরিফ হোসেন দিপু একই গ্রামের দুলাল বেপারীর ছেলে।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, শরিফ প্রতিদিন অটো চালিয়ে রাতে বাড়িতে ফিরত। কিন্তু মঙ্গলবার রাতে আর বাড়ি না ফিরলে সকালে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশেই জারুল গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্বজনরা। এসময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এই ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিকালে ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদরে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑